সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

চীনে ভয়াবহ বন্যা, ১৪০ জনেরও বেশি নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৪০৮ বার পড়া হয়েছে

চীনে ভয়াবহ বন্যায় ইতোমধ্যে ১৪০ জনের বেশি লোকের প্রাণহানি ঘটেছে বা নিখোঁজ হয়েছেন। এছাড়া দেশটির বিভিন্ন রাজ্যে এই বন্যার কবলে পড়েছেন প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ। রবিবার দেশটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির ফ্লাড কন্ট্রোল অ্যান্ড ড্রাউট রিলিফ হেডকোয়ার্টারের বিবৃতিতে বলা হয়েছে, ২৭ রাজ্যে বন্যায় প্রায় ৩ কোটি ৮০ লাখ কবলে পড়েছেন। এদের মধ্যের জিয়াংজি, আনহুই, হুবেই এবং হুনান প্রদেশও রয়েছে। এতে ১৪১ জন মারা গেছে বা নিখোঁজ রয়েছে এবং ২০ লাখ ২৫ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

 

কয়েক সপ্তাহ ধরে চলা ভারী বৃষ্টিপাতে দেশটির বিভিন্ন নদী ফুলে ফেঁপে উঠেছে। বন্যায় এরই মধ্যে ২৮ হাজারের বেশি বিল্ডিং ধ্বংস হয়ে গেছে এবং ক্ষতির পরিমাণ আনুমানিক ১১ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার।

প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির নাগরিকদের নিরাপত্তার জন্য সকল ধরণের পূর্ব সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com