বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন, ইতিহাস গড়তে চলেছে করোনার রুশ ভ্যাকসিন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৩৬৬ বার পড়া হয়েছে

রাশিয়ার সেচেনোভ ফার্স্ট মস্কো স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটির করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে। অর্থাৎ এটি মানুষের শরীরে প্রয়োগের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং কার্যকর প্রমাণিত হয়েছে। করোনা ভ্যাকসিনের বাণিজ্যিক উৎপাদনের দ্বারপ্রান্তে রাশিয়া।

বিশ্ববিদ্যালয়ের ট্রান্সলেশনাল মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক ভাদিম তারাসোভ স্পুটনিক নিউজকে এ তথ্য জানিয়েছেন।

রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির উদ্ভাবিত এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয় গত ১৮ জুন। তারাসোভ বলেন, সেচেনোভ ইউনিভার্সিটি সফলভাবে ভলান্টিয়ারদের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করেছে। করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে এটি বিশ্বের প্রথম ভ্যাকসনি বলেও দাবি করেন তিনি। তিনি আরো জানান, ভলান্টিয়ারদের প্রথম গ্রুপটিকে ছাড়া হবে আগামী বুধবার। আর দ্বিতীয় গ্রুপটি ছাড়া পাবে ২০ জুলাই।

 

সেচেনোভ ইউনিভার্সিটির মেডিক্যাল প্যারাসাইটোলজি, ট্রপিক্যাল অ্যান্ড ভেক্টর বোর্ন ডিজিস ইনস্টিটিউটের পরিচালক আলেকসান্দর লুকাশেভ বলেন, ক্লিনিক্যাল ট্রায়ালের সর্বশেষ এই ধাপের উদ্দেশ্য ছিল ভ্যাকসিনটি মানবদেহের জন্য নিরাপদ কিনা তা যাচাই করা। সেটি সফলভাবে সম্পন্ন করা গেছে। লুকাশেভ স্পুটনিককে বলেন, এই ভ্যাকসিন যে নিরাপদ এটি নিশ্চিত। বর্তমানে প্রচলিত অন্যান্য ভ্যাকসিনের মতোই এটি নিরাপদ।

 

তিনি আরো জানান, ভ্যাকসিনের অধিকতর উন্নয়নের পরিকল্পনা ও রূপরেখা এরই মধ্যে প্রণয়ন করা হয়েছে। করোনাভাইরাস বিস্তারের বর্তমান অবস্থা এবং ব্যাপকভাবে উৎপাদন কৌশলও এই রূপরেখার মধ্যে অন্তর্ভুক্ত।

এদিকে তারাসোভ বলেন, মহামারীর কালে সেচেনোভ ইউনিভার্সিটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে থাকেনি, বরং বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণা কেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে। এর বদৌলতেই এরকম একটি গুরুত্বপূর্ণ ও জটিল ভ্যাকসিনের তৈরিতে অংশগ্রহণ সম্ভব হয়েছে। আমরা এই ভ্যাকসিনের প্রি-ক্লিনিক্যাল ট্রায়াল থেকে শুরু করে পরবর্তী সবকটি ধাপেই এই ভ্যাকসিন তৈরির উদ্যোগের সঙ্গে রয়েছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com