শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

১ মিনিটের চ্যালেঞ্জ এ সেরা সুমন

আল-আমিন সবুজ
  • আপডেট সময় শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৫৮৬ বার পড়া হয়েছে
করোনায় গৃহবন্দী খেলোয়াড়দের নিয়ে ভিন্নধর্মী এক প্রতিযোগিতার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  ফুটবলের কসরত নিয়ে ১ মিনিটের ভিডিও আহবান করা হয়। যেখানে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ১২ জন প্রতিযোগী অংশ নেয়।
.
এই প্রতিযোগিতায় অনলাইন ভোটের মাধ্যমে ৫০ মার্ক এবং বিচারকের বিবেচনায় ছিলো ৫০ মার্ক। দর্শক এবং বিচারকের বিবেচনায় সর্বোচ্চ ৮২ নম্বর পেয়ে সেরা হয়েছে কিশোরগঞ্জ সদরের সুমন মাহমুদ। ৭৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে পাকুন্দিয়া উপজেলার নৌশাদ আল হালিম এবং ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে তাড়াইল উপজেলার তৃতীয় শ্রেণির ছাত্র সানজিত। শুক্রবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা। তিনি জানান, করোনায় নিজেদের সুস্থ রাখতে খেলাধুলা বড় ভূমিকা রাখতে পারে। যারা শারীরিক পরিশ্রম করে তাদের রোগপ্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আশাকরি অনলাইনে এ ধরনের প্রতিযোগিতা সাধারন মানুষকে খেলাধুলায় উৎসাহ যোগাবে।
.
ভিন্নধর্মী এই প্রতিযোগিতার আয়োজক কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন জানান, করোনা কালীন সময়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে খেলোয়াড়রা।  অনেক দিন ঘরে বসে থাকায় ফিটনেসে ঘাটতি দেখা দিচ্ছে তাদের। খেলোয়াড়দের এই সংকটময় সময়ে খেলায় উদ্বুদ্ধ করতেই এই আয়োজন করা হয়। এখানে শুধু খেলোয়াড়রা সম্পৃক্ত ছিলো তা নয়, ফেসবুকে কয়েক হাজার লাইক কমেন্ট এবং শেয়ারই প্রমান করে সাধারণ মানুষের সম্পৃক্ততা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুমন জানান, অনেক দিন মাঠে কোন খেলাধুলা নাই, ফেসবুকে এমন প্রতিযোগিতা আমাদের অনেকটা প্রাণ ফিরিয়ে দিয়েছে। জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে বিজয়ীদের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
.
এছাড়া অনলাইনে এই প্রতিযোগীদের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ৩ জন প্রতিযোগীকে বুট কের্স শিনগার্ড উপহার দেন সাবেক ফুটবলার মিজানুর রহমান, লিংকন দাস এবং হকি খেলোয়াড় হিমেল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com