শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

গত ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু, করোনায় মৃত্যু ২৭০০ ছাড়ালো

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৩১৩ বার পড়া হয়েছে

দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৭০০ ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের কারণে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৭০৯ জন।

 

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ১৪৯টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৯৮ টি। এখন পর্যন্ত ১০ লাখ ৫৪ হাজার ৫৫৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৭ জন। এখন পর্যন্ত দুই লাখ ১০ হাজার ৫১০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৭০ শতাংশ।

 

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৪ জন পুরুষ জন এবং সাত জন নারী। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ দুই হাজার ১৩৮ জন এবং নারী ৫৭১ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাত জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয় জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রংপুর বিভাগে এক জন, রাজশাহী বিভাগে পাঁচ জন এবং খুলনা বিভাগে পাঁচ জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন, বাসায় মৃত্যুবরণ করেছেন ১০ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com