শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন

অপহরণের ২৫দিন পর ভৈরবের কিশোরীকে সুনামগঞ্জে উদ্ধার, মূলহোতা গ্রেফতার

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৪৯৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরব থেকে অপহরণ হওয়া এক কিশোরীকে সুনামগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ২৫দিন পর গতকাল মঙ্গলবার রাতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকা থেকে অপহরণকৃত কিশোরীকে উদ্ধার করেছে করা হয়। একই সাথে অপহরণের মূলহোতা ও মামলার প্রধান আসামী সাগর মিয়াকে আটক করা হয়েছে।

 

পুলিশ জানায়, গেল ২৭ জুন সকালে উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের আবু বকর সিদ্দিকের স্কুল পড়–য়া কিশোরী মেয়েকে একই ইউনিয়নের রাধানগর গ্রামের মোঃ সুরুজ মিয়ার ছেলে সাগর অপহরণ করেন। পরে ঘটনার ৫ দিন পর গেল ২ জুলাই কিশোরীর বাবা বাদী হয়ে সাগরকে প্রধান আসামী করে ৫ জনের বিরুদ্ধে ভৈরব থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেয়া হয়।

 

মামলার তদন্ত কর্মকর্তা ভৈরব থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, সাগরের স্বজনদের সাথে কিশোরীর বাবার বাড়ির সীমানা নিয়ে দ্বন্ধ ছিল। এ দন্ধকে কন্দ্রে করে কিশোরী মেয়েকে অপহরণ করে সাগর। অপহরণের পরে তারা মেয়েটিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকায় নিয়ে একটি ঘরে আটকে রাখে। পরে সাগরের মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সাহায্যে অপহৃত কিশোরী ও সাগরের অবস্থান নির্ণয় করা হয়। পরে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী সাগরসহ ভুক্তোভোগী কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হই।

 

এ বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহীন জানান, আটক হওয়া মামলার প্রধান আসামী সাগরকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি আদালতের আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া কিশোরকে তার পরিবারের কাছে দেয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com