শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

দোকানপাট খোলা রাখার সময় আরও বাড়ল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৬০৭ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকাসহ সারাদেশে দোকানপাট ও বিপণীবিতান মঙ্গলবার (২৮ জুলাই) থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমন অনুমতি দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

সমিতির একটি সূত্র সোমবার রাতে গণমাধ্যমকে জানিয়েছে, ঈদকে সামনে রেখে দোকানপাট খোলার সময় বাড়ানোর আবেদন করেছিলেন ব্যবসায়ীরা। এর পরিপ্রেক্ষিত্রে ঈদের আগ পর্যন্ত রাত ৯টা পর্যন্ত খোলা রাখার মৌখিক অনুমতি দেয়া হয়েছে। তবে ঈদের পর নতুন নির্দেশনা না আসলে আগের মতো সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। অন্যান্য স্বাস্থ্যবিধি আগের মতোই রয়েছে।

এর আগে গত ৩০ জুন দোকানপাট খোলা রাখার সময় বিকাল ৪টা থেকে তিন ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়। ৩০ জুন রাতে মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেয়া হয়। বেচাকেনার সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও বলা হয় প্রজ্ঞাপনে।

 

৩০ জুনের আগে সকাল ১০টা থেকে বিকেল ৪টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার আবেদন করেছিল দোকান মালিক সমিতি। তবে ঈদ উপলক্ষে এটি আরও বাড়ানোর দাবি জানান তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com