শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কিশোরগঞ্জে গাঁজা’সহ নারী মাদক ব্যবসায়ী আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৫৩২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের অষ্টগ্রামের কৈরাইল এলাকা থেকে সাড়ে ২২ কেজি গাঁজা’সহ ১ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প।

 

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চুনারুঘাট-হবিগঞ্জ-আদমপুর হয়ে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে নিয়ে আসে এবং আশে পাশের জেলাগুলোতে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

 

এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক চন্দন দেবনাথ এর এর নেতৃত্বে একটি আভিযানিক দল  কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানাধীন কৈরাইল সাকিনস্থ জনৈক শহিদ মিয়ার বসত বাড়িতে অভিযান পরিচালনা করে আসামী মোসাঃ হাজেরা বেগম (৩৮), স্বামী-মোঃ শহিদ মিয়া, সাং-কৈরাইল, থানা-অষ্টগ্রাম, জেলা-কিশোরগঞ্জকে আটক করা হয়।

 

ধৃত আসামীর ঘর তল্লাশী করে সাড়ে ২২ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৭ লক্ষ ২০ হাজার টাকা। কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com