রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি

অষ্টগ্রাম উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

তোফায়েল আহমেদ
  • আপডেট সময় রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৩৯৭ বার পড়া হয়েছে

“বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” এই প্রতিপাদ্য নিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে অষ্টগ্রাম উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

 

শনিবার (৮ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনিক ভবন সংলগ্ন সভাকক্ষে আলোচনা সভা ও অসহায়, দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

 

অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল আলমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি রোটারী ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোজতবা আরিফ খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নূর নবী, যুব উন্নয়ন কর্মকর্তা মামুন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সায়েদ প্রমুখ।

আলোচনা সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জীবন ও কর্মের উপর দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে বঙ্গমাতার জন্ম দিবস উপলক্ষ্যে বিশেষ দোয়া পরিচালনা ও ৬ জন অসহায়, দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্টানটি সঞ্চলনা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি অষ্টগ্রাম উপজেলা শাখার সভাপতি জীবনময় শীল।

 

এছাড়া বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। পুরো আগস্ট মাস ব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচী চলমান থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com