বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

ব্রেকিং : বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন রাশিয়ার! টিকা নিলেন পুতিন কন্যা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৩৯২ বার পড়া হয়েছে

করোনা ভ্যাকসিন আবিষ্কারে বাজিমাত করে ফেলল রাশিয়া! রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন, তার দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্বের প্রথম করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে।

ইতোমধ্যেই স্বয়ং পুতিনের কন্যা ওই ভ্যাকসিন গ্রহণ করেছেন বলে খবর প্রকাশ করেছে রাশিয়ার গণমাধ্যম। মস্কোর গামালিয়া ইনস্টিটিউটের উদ্ভাবন করা ওই ভ্যাকসিন মঙ্গলবার রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেয়েছে বলে জানিয়েছেন পুতিন।

করোনাকালে দীর্ঘদিন ধরেই ভ্যাকসিন বাজারে আনার প্রস্তুতি চালাচ্ছিল রাশিয়া। একদিকে যখন তুমুল উত্তেজনা অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে, তখনই রাশিয়া জানিয়ে দেয় সে দেশে Gamaleya Research Institute ও Russian Defence Ministry যৌথভাবে এই করোনার টিকা তৈরি করে ফেলেছে। রুশ স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, তৃতীয় পরীক্ষাটির শেষধাপ চলছে। এই ধাপ সম্পূর্ণ হলেই বাজারে আসবে রাশিয়ার করোনা টিকা।

 

সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর এদিন পুতিন ঘোষণা করেন, “আজ সকালে পৃথিবীর প্রথম করোনা টিকা রেজিস্টার করল রাশিয়া।” স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাস্কোকে তিনি ভ্যাকসিনটির কার্যকারিতা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আপডেট দিতে বলেছেন। একই সঙ্গে তিনি আত্মবিশ্বাসী প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে এই ভ্যাকসিনের ক্ষমতা প্রশ্নাতীত। এখন দেখার রাশিয়া কত তাড়াতাড়ি এই ভ্যাকসিন বাজারজাত করে, কী ভাবে এই ভ্যাকসিন বিশ্বেথ ছড়িয়ে দেয় এই দেশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com