রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে নায়িকা হয়ে ফিরছেন ছোট্ট সেই দীঘি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৫৮৬ বার পড়া হয়েছে

মা প্রয়াত অভিনেত্রী দোয়েল ও বাবা সুব্রত- দুজনই চলচ্চিত্রের মানুষ। তাদের দেখানো পথ ধরেই শিশুশিল্পী হিসেবে রূপালি পর্দায় নাম লেখান প্রার্থনা ফারদিন দীঘি। অভিনয় করেন ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ অসংখ্য ব্যবসা সফল চলচ্চিত্রে।

 

এ ছাড়াও অংশ নেন বেশ কিছু বিজ্ঞাপনে। মাঝে দীর্ঘ বিরতি। এরই মধ্যে গুঞ্জন উঠে, রূপালি ভূবনে নায়িকা হয়ে ফিরছেন ছোট্ট সেই দীঘি। তাও আবার শাকিব খানের নায়িকা!

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। সত্যি সত্যি নায়িকা হয়ে ফিরলেন দীঘি। তবে তার নায়ক শান্ত খান। শাপলা মিডিয়ার দুই চলচ্চিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। নাম ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ও ‘ধামাকা’। এরই মধ্যে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’র কাজ শুরু করেছেন দীঘি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান।

 

তিনি বলেন, ‘দীঘি আমার দুটি ছবির নায়িকা চরিত্রে অভিনয় করবেন। এর মধ্যে একটি কাজ শুরু হয়েছে, অন্যটির কাজও শুরু হবে খুব তাড়াতাড়ি। ছবি দুটোতে দীঘির নায়ক শান্ত খান। আশা করি, বাংলা চলচ্চিত্রে শান্ত ও দীঘি একসময় সফল জুটি হবে।’

 

দীঘি বলেন, ‘শাপলা মিডিয়া এই সময়ের বড় একটি প্রযোজনা প্রতিষ্ঠান। সেলিম আংকেলও আমাকে মেয়ের মতো স্নেহ করেন। আংকেল যখন অভিনয়ের প্রস্তাব দিলেন, বাবা ভেবে দেখলেন এটি আমার জন্য ভালো হবে। আমিও বাবার কথায় রাজি হয়েছি।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com