মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

মেসিকে বিদায় জানালেন কাতালুনিয়ার প্রেসিডেন্ট!

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৩৬৩ বার পড়া হয়েছে

আগামী বছর বার্সেলোনায় শেষ হবে ক্লাবটির ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসির চুক্তি। কিন্তু তার আগেই বিশ্ব গণমাধ্যমে মেসির বার্সেলোনা ছাড়ার ঘোষণা প্রকাশিত হয়। এমন খবরে গরম হয়ে উঠেছে বিশ্বের গণমাধ্যমগুলো। তবে, এ ব্যাপারে এখনো মুখ খোলেনি বার্সা। এদিকে, এখনই মেসিকে বিদায় বলে দিচ্ছেন কাতালুনিয়ার প্রেসিডেন্ট কুইম তোরা!

এক টুইট বার্তায় মেসিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘কাতালুনিয়া সবসময় আপনার বাড়ির মত।’ প্রেসিডেন্ট কুইম তোরা বলেন, ‘খুবই ভাগ্যবান যে বিশ্বের সবচেয়ে সেরা খেলোয়াড়ের সাথে কয়েক বছর আমরা ছিলাম। এই মহান অ্যাথেলেটকে আমরা কখনও ভুলতে পারবো না।’ এর আগে মেসির বার্সা ছাড়ার দাবি করে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস সংবাদ প্রকাশ করে।

 

সংবাদে বলা হয়, ফ্যাক্সযোগে বার্সেলোনা ছাড়তে চাওয়ার কথা ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছেন মেসি। সেকারণে কাতালান দলটির সঙ্গে তার যে চুক্তি রয়েছে, তা বাতিল করতেও অনুরোধ করেছেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। টিওয়াইসি স্পোর্টস প্রতিবেদনে আরও জানায়, মেসি আর বার্সেলোনায় থাকতে রাজি নন। নতুন কোচ রোনাল্ড কোমানের অধীনে তিনি আর খেলা চালিয়ে যেতে চান না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com