শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন

আসছে নতুন সিদ্ধান্ত, বন্ধ হয়ে যাচ্ছে প্রথম হতে তৃতীয় শ্রেণির পরীক্ষা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯২ বার পড়া হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা উঠিয়ে নেয়া হচ্ছে। পরীক্ষার পরিবর্তে ২০২২ সাল থেকে এসব শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে। মূলত শিশুদের ওপর অধিক চাপ কমাতে শিক্ষাক্রম থেকে এসব শ্রেণির পরীক্ষা উঠিয়ে নেয়া হচ্ছে বলে জানা গেছে।

 

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ২০২১ সাল থেকে এটি কার্যকর করার কথা থাকলেও চলমান মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে সেটি সম্ভব হচ্ছে না। তবে ২০২২ সাল থেকে এই প্রক্রিয়া পুরোদমে কার্যকর হবে।

তিনি আরো বলেন, প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দিয়ে ক্লাস মূল্যায়ন করে উত্তীর্ণ করার সিদ্ধান্ত হয়েছে। এজন্য বিভিন্ন জেলার ১শ বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালুও করা হয়েছে।

এর আগে ২০২১ সালে নতুন পাঠ্যসূচি শুরু করার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুন কারিক্যুলামে পাঠ্যবই তৈরি করার কথা থাকলেও এনসিটিবি এ বছর তা তৈরি করতে পারছে না। এ কারণে আগামী বছর ক্লাস মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে পরবর্তী বছর থেকে এটি কার্যকর হবে।

 

গত বছরের ১৩ মার্চ এক অনুষ্ঠানে শিশুদের ওপর পরীক্ষার চাপ কমাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতিরিক্ত চাপে লেখাপড়া নিয়ে শিশুদের মধ্যে যেন ভীতি তৈরি না হয় সেজন্য শিক্ষক ও অভিভাবকদের নজর দিতে অনুরোধ রাখেন প্রধানমন্ত্রী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com