বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

সাত মাস পর স্কুল খুলল ইরানে, দেড় কোটি শিক্ষার্থী শিক্ষাঙ্গনে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩৬ বার পড়া হয়েছে

করোনা ভাইরাস দুর্নিবার গতিতে ছড়িয়ে চলেছে। কিন্তু এরমধ্যেও নিও নরমাল পরিস্থিতির সঙ্গে লড়াই করে আস্তে আস্তে ফের স্বাভাবিক ছন্দে ফেরার পথে চলা শুরু করেছে নানা দেশ। গত শনিবার সাত মাস বন্ধ থাকার পর ইরানে খুলল স্কুল। বিভিন্ন কড়া স্বাস্থ্যবিধি মেনে প্রায় দেড় কোটি শিক্ষার্থী ফের শিক্ষাঙ্গনে ফিরতে পারল। গত ৫ সেপ্টেম্বর থেকে তারা ক্যাম্পাসে ফিরছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এই অবস্থায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে সামাজিক দূরত্ববিধি মেনে ছোট ছোট প্লাস্টিকের এক একটি তাঁবুতে বসে ক্লাস করছে শিক্ষার্থীরা। করোনা সংক্রমণ থেকে যাতে বাঁচা যায় তার জন্যেই এই বিশেষ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে।

এই ছবি প্রথম শেয়ার করেন এক আন্তর্জাতিক সংবাদ সংস্থায় কর্মরতা জার্নালিস্ট ফারনাশ ফাশিহি ৷ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন .”School in the age of pandemic in Iran.”-অর্থাৎ ‘মহামারীর যুগে ইরানের স্কুল। ’ ছবিটিতে পরিষ্কার দেখা যাচ্ছে খুদে ছাত্রীরা প্লাস্টিকের তাঁবুতে বলে রয়েছে ৷ তাঁদের মুখে কোনও মাস্ক নেই, নিজেদের খাতায় তারা লিখছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com