সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কিশোরগঞ্জে চোলাই মদ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

মো: আল-আমীন
  • আপডেট সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ১৭০ লিটার চোলাই মদ ও একটি সিএনজি’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

 

আজ (শনিবার) সকালে চৌদ্দশত পুরতান বাজার হইতে চৌদ্দশত বোর্ড বাজারগামী পাঁকা রাস্তার পুরাতন বাজার দিক হইতে আসা একজন সিএনজি চালক তার সিএনজির উপরে কয়েকটি প্লাষ্টিকের বস্তা বহন করে যাওয়ার সময় সন্দেহ হইলে অফিসার্স ও ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয় এবং আটককৃত ব্যক্তির দেহ এবং সিএনজি তল্লাশী করে সিএনজি হইতে ৬টি প্লাষ্টিকের বস্তায় মোট ১৭০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ সুমন মিয়া (২২), পিতা- আঃ কাদির, সাং- বিলপাড় দরগাঁও (৫নং ওয়ার্ড), ইউনিয়ন-দরগাঁও, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ বলে জানায়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামী জানায় যে, দীর্ঘদিন যাবৎ অবৈধ দেশীয় তৈরী চোলাই মদ (মাদক) সরকারী অনুমোদন ব্যতিত অবৈধভাবে বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com