মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

আরও কমলো মৃতের সংখ্যা, দেশে একদিনে ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১৮১২

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৯ বার পড়া হয়েছে

জুমবাংলা ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৭৫৯ জনে। এছাড়া কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮১২ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৩৩২ জন সোমবার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৯৪টি ল্যাবে ১৪ হাজার ২১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লাখ ৪২ হাজার ৬৯৬টি। এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৫১২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

 

মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৪৭ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৭১ দশমিক ৬৬ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৪০ শতাংশ।

 

এদিকে গতকাল রবিবার করোনায় মৃত্যুবরণ করেন ৩১ জন এবং শনাক্ত হয় ১৪৭৬ জন। দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com