রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

করোনা মহামারির কারণে নিকলীর প্রতিমা শিল্পীরা হতাশায় দিন কাটাচ্ছে

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৬১ বার পড়া হয়েছে

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার প্রতিমা তৈরিতে এ বছর কিশোরগঞ্জের নিকলীর প্রতিমা শিল্পীদের নেই তেমন ব্যস্ততা। প্রতি বছর এই সময়ে প্রতিমা শিল্পীরা ভীষণ ব্যস্ত থাকলেও, এ বছর করোনা মহামারির কারণে শিল্পীদের হাতে খুব বেশি প্রতিমা তৈরির অর্ডার নেই।

সরেজমিনে নিকলীর বর্মন পাড়া, সাহা পাড়া, ষাইটধার,পঞ্চরহাটি,ধুপাহাটি,মহরকোনা,দামপাড়া, দামপাড়াসূত্রধরপাড়া ও নবীনপুর সাবজনীন দুর্গা মন্দিরে গিয়ে দেখা যায় প্রতিমা তৈরিতে তেমন কোন ব্যস্ততা নেই শিল্পীদের মাঝে। এবার শিল্পীরা প্রতিমা তৈরি করছেন তবে আনন্দ কম। অনেকেই এবার ঘট ও ছোট আকৃতির প্রতিমায় করবেন দুর্গা পূজা।

 

প্রতিমা শিল্পী দিলীপ বর্মন হতাসার সুর নিয়ে বলেন, এ বছর করোনার কারণে অনেকে ছোট পরিসরে পূজা করছেন। তেমন ভালো দাম পাচ্ছি না আমরা। সারা বছরের আয় এই দুর্গা পূজার প্রতিমা তৈরি করে হয়ে থাকে। এ বছর তেমন অর্ডার পাচ্ছি না। দুই একটা অর্ডার হলেও তেমন ভালো মজুরি পাচ্ছি না। রং-তুলি ও সাজসজ্জার দাম বেশি হওয়ায় প্রতিমা বানানোর মজুরি কম পাওয়ায় চাপা ক্ষোভ বিরাজ করছে প্রতিমা লিল্পীদের মধ্যে।
শিল্পী কাজল পাল বলেন, প্রতি বছর এই সময় দুর্গা প্রতিমার অর্ডার একটু বেশি থাকে। এ বছর আমি তিনিটি দুর্গা প্রতিমা তৈরি করছি, তাও আবার ছোট আকৃতির। প্রতি বছর ২-৩ লাখ টাকা আয় হয় আমার, সেখানে এ বছর করোনা মহামারির কারণে ৫০ হাজার টাকাও আয় হবে না। এ বছর ১০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত প্রতিমা তৈরি করছি।

 

নিকলী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপুল দেবনাথ বলেন, কেন্দ্রিয় পূজা উদযাপন পরিষদের সিদান্ত অনুযায়ী প্রতিটা পূজা মন্ডপে স্বাস্থ্য বিধি মেনে সবাইকে মাস্ক পরিধান করে পূজায় অংশ নিতে বলা হয়েছে। এ ছাড়া থাকছে না কোন উৎসব আমেজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী বলেন, হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গা পূজা। তবে করোনা মহামারির কারণে অল্পসংখক পুলিশের পাশাপাশি থাকবে আনসার ও গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবক সদস্যরা। থাকবে সার্বক্ষণিক পুলিশের মোবাইল টিম আশা করি, নিকলীতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com