সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ২৮৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ার পালংখালীর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। দীর্ঘক্ষণ চলা অভিযানে দুইজন অস্ত্রের কারিগরসহ ৩টি অস্ত্র, ২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

 

শুক্রবার রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মধুরছড়া পাহাড়ে এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান। তিনি জানান, এ সময় আটকরা হয় মহেশখালী উপজেলার আবু মজিদ ওরফে কানা মজিদ ও রবি আলম। তারা অস্ত্র তৈরির কারিগর।

 

 

র‌্যাব জানিয়েছে, দীর্ঘদিন ধরে আটকরা পালংখালীর গহীন পাহাড়ি এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরি করে রোহিঙ্গাদের মাঝে সরবরাহ করে আসছিল।মেজর মেহেদী বলেন, শুক্রবার বিকালে পালংখালীর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত গহীন পাহাড়ে কিছু অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মধুরছড়া নামের একটি পাহাড় থেকে ২ জনকে আটক করা হয়। পরে তাদের অবস্থান নেয়া একটি কুড়ে ঘর থেকে দেশীয় তৈরি দুইটি বন্দুক, দুইটি গুলি ও বেশকিছু অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, আটকরা মহেশখালী থেকে এসে পালংখালীর গহীন পাহাড়ি এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরি করে রোহিঙ্গাদের কাছে সরবরাহ করত। তারা দীর্ঘদিন ধরে এ অস্ত্র তৈরির এ কাজ চালিয়ে আসছে। অভিযান স্থলের দুপাশে কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com