শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৩২৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তার চিকিৎসক জানান, তার শারীরিক উন্নতিতে তারা খুবই আনন্দিত। তার কিছুক্ষণ পরেই হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ প্রেস ব্রিফিং এ জানান, সামনের সময়টা ট্রাম্পের জন্য জটিল।

 

এমনকি ট্রাম্পকে অক্সিজেন দেওয়া নিয়েও  পরস্পরবিরোধী বক্তব্য দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলি বলেন, ট্রাম্পকে অক্সিজেন দেওয়া হচ্ছে না। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাকে অক্সিজেন দিতে হয় বলে সংবাদ প্রকাশ করেছে বিবিসি। প্রেস ব্রিফিং এ শনকে বারবার এ বিষয়ে প্রশ্ন করা হলেও তিনি এড়িয়ে যান।

 

ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি হাসপাতালে কনলিসহ চিকিৎসকদের একটি দল ট্রাম্পের চিকিৎসা করছেন। রবিবার ট্রাম্প নিজেই টুইট করে নিজের শারীরিক অবস্থা ভাল রয়েছে বলে  জানান। ওয়াল্টার রিড হাসপাতালের চিকিৎসার প্রশংসা করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এখন অনেকটাই ভাল বোধ করছেন তিনি।

পাশাপাশি প্রেস ব্রিফিং এ হোয়াইট হাউসের চিকিৎসক শন কনলিও  জানান, গত ২৪ ঘন্টায় প্রেসিডেন্ট ট্রাম্পের শরীরে জ্বর ছিল না, অনেকটাই সুস্থ আছেন তিনি। । কনলি বলেন, প্রেসিডেন্টের শারীরিক অবস্থার উন্নতিতে আমি এবং আমার  দল খুবই সন্তুষ্ট। চিকিৎসার অংশ হিসেবে ট্রাম্প হাইড্রোক্সিক্লোরোকুইন জাতীয় ওষুধ, রেমডিসিভির সেবন করছেন বলেও জানান কনলি। আরেকটি উদ্বেগের বিষয় হয়ে দাড়িয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প কবে করোনা পজেটিভ হওয়ার তথ্য জেনেছেন সে বিষয়টি।।

গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়ার শরীরে  করোনাভাইরাস সনাক্ত হয় বলে জানানো হয়৷ তবে হোয়াইট হাউসেরই এক চিকিৎসক বলেন, একদিন আগেই নাকি নিজের কোভিড -১৯ আক্রান্ত হওয়ার কথা জানানো হয় ট্রাম্পকে। পরে অবশ্য তিনি বলেন, ওই তথ্য সঠিক নয়। তবে ট্রাম্প যদি আগেই করোনা আক্রান্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে এই অবস্থাতেই তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে। এমনিতে ট্রাম্প শিবিরের একাধিক গুরুত্বপূর্ণ ব্যাক্তি এরই মধ্যে করোনাভাইরাস পজেটিভ বলে জানা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com