সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

কিশোরগঞ্জের হোসেনপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচে লাখো জনতার ঢল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৫৭৪ বার পড়া হয়েছে

আজ সোমবার (৫ অক্টোবর) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রাম সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।

 

দুপুরে এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। পরে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় বড় নৌকায় প্রথম হয় ময়মনসিংহ সদর উপজেলার আক্কাছ আলী, দ্বিতীয় হয় নিকলীর আলী হোসেন মেম্বার এবং ছোট নৌকায় প্রথম হয় মোবারক মেম্বারের খোসা নৌকা।

এবারের বাইচে অংশ নেয় ময়মনসিংহ, কুলিয়ারচর, নিকলী ও হোসেনপুরের বিভিন্ন খোসা, ঘাসি, চিপা ও ময়ুরপঙ্খী নৌকা। প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে নদের দু’পাড়ে সকাল থেকে উৎসুক নারী-পুরুষ, শিশু-বৃদ্ধাসহ লাখো জনতা ভীড় করে। এ সময় বাইচ নৌকার পাশাপাশি বিভিন্ন ট্রলারে চড়ে দর্শনার্থীরা আনন্দ করেন।

 

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ফ্রিজ ও এলইডি টিভি পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com