সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কিশোরগঞ্জে ইয়াবা’সহ মাদক ব্যবসায়ী আমজাদ আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৪৩৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদরের বৌলাই ইউনিয়নের ছয়না এলাকা হতে একশ পিস ইয়াবা সহ মো: আমজাদ হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

 

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ছয়না এলাকা হতে মাদক ব্যবসায়ী মো: আমজাদ হোসেন (৩২), পিতা: হাজী মো: তাহের উদ্দিন, সাং- ছয়না, ইউপি- বৌলাই, থানা ও জেলা- কিশোরগঞ্জ’কে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল একশ পিস ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

 

উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com