রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

নিকলীতে পাটচাষিদের মুখে এবার হাসির ঝিলিক

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৩৬১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ হয়েছে। এবার পাটের দাম বেশি হওয়ায় চাষিদের উৎপাদন খরচ উঠেও বেশি লাভবান হচ্ছে। ফলে নিকলীতে পাটচাষিদের মুখে এবার হাসির ঝিলিক।

গত কয়েক বছর পাটের দাম কম থাকায় স্থানীয় কৃষকেরা পাট চাষের প্রতি মুখ ফিরিয়ে নিয়ে ছিল। গত চার বছর ধরে পাটের দাম বেশি হওয়ায় অনেক চাষি আবার পাটচাষের প্রতি আগ্রহ বেড়েছে। যারা একেবারে পাট চাষ ছেড়ে দিয়েছিল তারাও স্বল্প পরিসরে পাট চাষ করছেন। তাদের খরচ উঠেও লাভবান হওয়ায আগামীতে আরো বেশি করে পাট চাষ করার চিন্তা করছেন।

উপজেলার জারুইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের পাটচাষি বাবুল মিয়া (৫০) জানান , তিনি ৫০ শতাংশ জমিতে পাট চাষ করেন। জমিতে চাষ , সার , আগাছা পরিস্কার ও পাট কাটায় তার খরচ হয় দশ হাজার টাকা। ওই জমিতে উৎপাদন করা পাট বাজারে বিক্রি করে পেয়েছেন ৪০ হাজার টাকা। একই ইউনিয়নের ধারিশ্বর গ্রামের নুরুল ইসলাম মিয়া (৬০) জানান , তিন বছর আগেও এক মণ পাটের দাম ছিল ৮০০ থেকে ৯০০ টাকায়। গত বছর প্রতি মণ পাটের দাম ছিল ১৪০০ থেকে ১৫০০ টাকায়। কিন্ত বর্তমানে প্রতি মণ পাটের দাম ২০০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি আরও জানান , এ বছর তিনি এক একর (১০০শতাংশ) জমিতে পাট চাষ করেন।উৎপাদন খরচ বাদ দিয়েও তার লাভ হয়েছে ৮০ হাজার টাকা। বেশি লাভ হওয়ায় তার মুখে এখন হাসির ঝিলিক। তিনি বলেন , আগে পাটের দাম কম থাকায় ওই সব জমিতে ধনচা চাষ করতাম জ্বালানির জন্য। দুই বছর ধরে ধনচার পরিবর্তে পাট চাষ করে লাভবান হওয়ায় আগামি বছর এ এলাকায় আরো বেশি পাট চাষ হবে।

 

নিকলী সদর ইউনিয়নের বানিয়াহাটি গ্রামের চাষি আঃ রশিদ বলেন এক একর আমি পাট চাষ করেছি। সব খরচ বাদ দিয়েও লাভ হয়েছে। ৩৬ হাজার টাকা। ওই টাকা দিয়ে বোরো ধানের লোকসানের টাকা পরিশোধ করেছি বলেন পাট চাষে কৃষকের যেমন লাভ হয় অন্য দিকে পাট শলা দিয়ে কৃষকের জ্বালানি সংকটও মিটে।এতে কৃষকের দুই দিকেই লাভ হচ্ছে।

বাজিতপুর উপজেলার সরারচর বাজারের পাটের পাইকার সুলতান মিয়া , আকরাম মিয়া ও জসিম উদ্দিন বলেন , তারা বর্তমানে বাজারে উঠা নতুন পাট কৃষকদের কাছ থেকে প্রতি মণ পাট ২০০০ থেকে ২৫০০ টাকায় কিনে দেশের বিভিন্ন জুট মিলে ২২০০ থেকে ২৭৫০ টাকায় প্রতি মণ পাট বিক্রি করছি। বাজারে যদি পাটের দাম এ রকম থাকে তবে কৃষকের পাশাপাশি আমাদেরও লাভ হয়।

নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন জানান , গত বছরের তুলনায় এ বছর উপজেলায় চাষ বেশি হয়েছে। উপজেলায় মোট ৫০০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে । যা গত বছরের দ্ধিগুণ। অন্য দিকে চাষিরা পাটের দাম বেশি পাওয়ায় ও লাভবান হওয়ায় কৃষকদের মধ্যে আগ্রহ বেড়েছে আগামিতে উপজেলায় আরো বেশি জমিতে পাট চাষ হবে।

সাথে ছবি আছে একটি , গত বুধবার পাট নিয়ে হাসি মুখে কটিয়াদীর করগাও বাজারে পাট বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে এক কৃষক। ছবিটি বুধবার জারুইতলা রাস্তা থেকে তোলা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com