মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ময়মনসিংহের নান্দাইল থেকে ১৯০ পিস ইয়াবা’সহ মাদক ব্যবসায়ী আটক

মো: আল-আমীন
  • আপডেট সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৪৯২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইল থেকে ১৯০ পিস ইয়াবা’সহ মাদক ব্যবসায়ী মো: রিপন (৪৫) কে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

 

গতকাল (৯ অক্টোবর) রাতে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুসুল্লী ইউনিয়নের মেরেঙ্গা বাজার এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ রিপন (৪৫), পিতা- মৃত আঃ খালেক মিয়া, সাং- মেরেঙ্গা, ইউপি- মসুল্লী, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ’কে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামী জানায় যে, দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com