সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

১৫ অক্টোবর মুক্তি পাচ্ছে নরেন্দ্র মোদিকে নিয়ে সিনেমা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৩৪১ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি হয়েছে বায়োপিক সিনেমা। করোনা মহামারীর মধ্যেই আগামী ১৫ অক্টোবর পুনরায় ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নরেন্দ্র মোদির বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদি’।

 

মূলত একজন চা বিক্রেতা হিসেবে জীবন শুরু করে কিভাবে নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রীর পদে আসীন হলেন , সেই গল্পই বলা হয়েছে এই ছবিতে। গত লোকসভা নির্বাচনের আগে ছবিটির মুক্তি পাওয়ার কথা থাকলেও নির্বাচনী বিধিভঙ্গের দায়ে মুক্তি আটকে গিয়েছিল। অবশেষে ২৪ মে ২০১৯ মুক্তি পায় বিবেক ওবেরয় অভিনীত দেশের প্রধানমন্ত্রীর বায়োপিক।

ওমাঙ্গ কুমার পরিচালিত এই ছবি মুক্তির প্রথম দিনেই প্রায় ২.৮৮ কোটি টাকার ব্যবসা করেছিল।

ছবিটির পুনরায় মুক্তির কারণ হিসেবে প্রযোজক সন্দীপ এস সিং জানান , ‘দেশের অন্যতম শ্র্রেষ্ঠ প্রধানমন্ত্রী মোদি। ২০১৯ সালের নির্বাচনী ফলাফলেই তা আবার প্রমাণিত হয়েছে। করোনার আতঙ্ক কাটিয়ে আবার যখন মানুষ স্বাভাবিক জীবনে একটু একটু করে ফিরছেন , আবার যখন প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দেওয়া হয়েছে , তখন এমন মহান দেশনায়কের জীবনী দেখিয়ে মানুষকে উদ্বুদ্ধ করার থেকে ভালো প্রস্তাব আর কী হতে পারে! আমি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে অত্যন্ত গর্বিত। গতবার কিছু রাজনৈতিক চক্রান্তের কারণে অনেক মানুষই ছবিটি দেখার সুযোগ পাননি। আমরা আশা করি এবার ছবিটি প্রেক্ষাগ্রহে পুনর্জীবন লাভ করবে ..।

 

চলচ্চিত্রে নাম ভূমিকায় দেখা গিয়েছে বলি তারকা বিবেক ওবেরয়কে , এছাড়াও বোমান ইরানি , বরখা বিস্ত সেনগুপ্ত , জরিনা ওয়াহাব , দর্শন কুমার , রাজেন্দ্র গুপ্ত , অঞ্জন শ্রীবাস্তব প্রমুখ তারকা অভিনয় করেছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com