শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রোহিঙ্গা ক্যাম্পে ‘অনুমতিহীন মাদ্রাসা’, ৫ রোহিঙ্গার কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৩২৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘অনুমতিবিহীন মাদ্রাসার স্থাপনা নির্মাণের’ অভিযোগে পাঁচ রোহিঙ্গাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বাংলাদেশি এক নাগরিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার বিকাল সাড়ে ৪টায় উখিয়ার শফিউল্লাহকাটা রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়। কক্সবাজার-১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি মো. হেমায়েতুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উখিয়ার শফিউল্লাহকাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি/১ ব্লকের মৃত আব্দুল কাশিমের ছেলে আব্দুর রহমান (৪৮), ক্যাম্প-১৫ এর এ/১ ব্লকের মৃত মো. হালিমের ছেলে মোহাম্মদ হাসান (৪৭), শফিউল্লাহকাটা ১৬ নম্বর ক্যাম্পের বি/২ ব্লকের মৃত মো. আমিনের ছেলে সামিম উল্লাহ (২৫), একই ক্যাম্পের ব্লক সি/২ এর মৃত আব্দুস সালামের ছেলে হাবিব উল্লাহ (২২) ও মোহাম্মদ কাউছারের ছেলে আব্দুর শুক্কুর (২৭)।

এছাড়া একই অপরাধে বাংলাদেশি নাগরিক নুরুল আমিনকে ১০ হাজার টাকা জরিমান আদায় এবং অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এসপি হেমায়েতুর রহমান বলেন, শনিবার বিকালে উখিয়ার শফিউল্লাহকাটা ১৬ নম্বর ক্যাম্পের সিআইসি অফিসের পিছনে বি/১ ব্লকে স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়া কথিত মাদ্রাসার স্থাপনা নির্মাণের খবরে এপিবিএনের একটি দল অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে ৫ রোহিঙ্গা এবং এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

 

তিনি বলেন, পরে আটকদের স্থানীয় ক্যাম্পের দায়িত্বরত সিআইসি কার্যালয়ে নেওয়া হয়। এসময় কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ৫ রোহিঙ্গাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বাংলাদেশি নাগরিককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডাদেশ দেন।

 

হেমায়েতুর জানান, ৫ রোহিঙ্গাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া আটক বাংলাদেশি নাগরিককে জরিমানা আদায় করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com