শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতারণার মামলায় সিরাজগঞ্জ-৫ আসনের এমপি মমিন মন্ডলের শ্বশুর গ্রেপ্তার

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৩১৬ বার পড়া হয়েছে

১২ কোটি টাকা প্রতারণার মামলায় সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের শ্বশুর জাহাঙ্গীর আলম (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

.

মঙ্গলবার (২০ অক্টোবর)  দুপুরে সিরাজগঞ্জ শহরের এস এস রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম শহরের মোক্তার পাড়া মহল্লার মৃত মনছুর রহমানের ছেলে।

.

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার সকালে মন্ডল গ্রুপের প্রতিষ্ঠান মন্ডল অটো ব্রিক্স লিমিটেডের প্রতিনিধি আওলাদ হোসেন বাদী হয়ে ১২ কোটি দুই লাখ টাকারও বেশি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। দুপুরের দিকে শহরের এস. এস রোড এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

.

মামলার বাদী আওলাদ হোসেন বলেন, জাহাঙ্গীর আলম হলেন সাবেক এমপি ও মন্ডল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডলের ছেলে বর্তমান এমপি এবং মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মমিন মন্ডলের শ্বশুর। আত্মীয়তার সুবাদে বাড়িতে যাতায়াত করতেন তিনি। এক পর্যায়ে বেয়াই জাহাঙ্গীর আলমের কাছে মন্ডল অটোব্রিক্স লিমিটেড স্থাপনের জন্য ৩০০-৪০০ বিঘা জমি কেনার ইচ্ছার কথা জানান আব্দুল মজিদ মন্ডল। তখন জাহাঙ্গীর আলম জমি কিনে দেওয়ার কথা বললে আব্দুল মজিদ মন্ডল সরল বিশ্বাসে জাহাঙ্গীর আলমকে জমি কেনার জন্য ২০১২ সাল থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত নগদে ও চেকের মাধ্যমে ১২ কোটি দুই লাখ ২২ হাজার ৯৪০ টাকা দেন। কিন্তু  জমি কেনার কথা বললেও জাহাঙ্গীর আলম কোনো জমি না কিনে ওই টাকা আত্মসাৎ করেন। আত্মসাৎ করা টাকা ফেরত দেওয়ার বিষয় নিয়ে সিরাজগঞ্জ পৌরসভা ও চেম্বার ভবনে বিভিন্ন সময়ে সালিশ বৈঠকও হয়েছে। বারবার সময় নিয়েও ওই টাকা তিনি ফেরত দেননি।

.

এ অবস্থায় আব্দুল মজিদ মন্ডল গত ১৫ সেপ্টেম্বর জাহাঙ্গীর আলমকে টাকা ফেরত দেবেন কি না জিজ্ঞেস করলে তিনি টাকা দেবেন না বলে জানান। এ কারণে বাধ্য হয়ে মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com