শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৪৫৯ বার পড়া হয়েছে

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় চারজন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই সহোদর ভাই। সোমবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে দেশটির হামেলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন কুমিল্লা সদরের মোহাম্মদ এলাহি, বরিশালের ঝালকাঠির রমজান ও টাঙ্গাইলের মধুপুরের চান মিয়া। আরেকজনের পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, গুরুতর অবস্থায় কুমিল্লার দুই সহোদর শহিদুল ইসলাম ও এনায়েতকে স্থানীয় বিডিএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের স্থানীয় সালমানিয়া মেডিকেল কমপ্লেক্সে রাখা হয়েছে।

প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হতাহত ছয়জনের মধ্যে পাঁচজনই একই কোম্পানিতে কাজ করতেন। তারা রাজধানী মানামায় থাকতেন। ঘটনার দিন কাজ থেকে ঘরে ফেরার সময় প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ‘রং সাইডে’ গেলে পেছন থেকে আরেকটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। ফলে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং দুই সহোদর গুরুতর আহত হন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com