শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রোগীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চিকিৎসক আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৩৭১ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুর উপজেলায় চেম্বারে চিকিৎসা নিতে আসা কিশোরীকে (১৪) ধর্ষণ চেষ্টার অভিযোগে এক চিকিৎসককে উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে স্থানীয় মাওনা চৌরাস্তায় এমদাদ হোসেন (৩৫) নামের এক চিকিৎসকের চেম্বারে ওই ঘটনা ঘটেছে। পরে পুলিশ আটক করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

ভিকটিমের বরাত দিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক নাহিদ হাসান জানান, আটক চিকিৎসক এমদাদ হোসেন (৩৫) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মেহেরাবাড়ী এলাকার আব্দুস সামাদের ছেলে। মাওনা চৌরাস্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন হাজী জাহেদ আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এমদাদ ডিজিটাল ডেন্টাল কেয়ার নামের একটি চেম্বারে তিনি দন্ত চিকিৎসক হিসেবে কর্মরত আছেন।

 

মঙ্গলবার বিকেলে মেয়েকে ওই দন্ত চিকিৎসকের চেম্বারে ঢুকিয়ে তার মা চেম্বারের বাইরে অবস্থান করছিলেন। একপর্যায়ে হঠাৎ মেয়ের কান্নার শব্দ পেয়ে চেম্বারে ঢুকেন। পরে মেয়েকে চিকিৎসা না দিয়ে তার ব্যক্তিগত কক্ষে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। এসময় মেয়ের ডাক-চিৎকার শুনে মা তার কাছে গেলে মেয়ে চিকিৎকের বিরুদ্ধে তাকে ধর্ষণ চেষ্টার কথা জানায়। পরে মা চেম্বার থেকে বের হয়ে ঘটনাটি স্থানীয়দের জানান। পে স্থানীয়রা চিকিৎসকের চেম্বার ঘেরাও করে তাকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। আহত চিকিৎসকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

কিশোরীর মায়ের অভিযোগ, তার মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। মেয়ের দন্তরোগের সমস্যায় তিনি মঙ্গলবার বিকেলে তাকে নিয়ে ওই দন্ত চিকিৎসকের চেম্বারে যান। পরে তাকে অপেক্ষমান কক্ষে বসিয়ে চিকিৎসক এমদাদ হোসেন তার মেয়েকে ব্যক্তিগত কক্ষে নিয়ে ধর্ষণ চেষ্টা করেন। এসময় ভয়ে কিশোরী চিৎকার শুরু করলে তিনি গিয়ে তার মেয়েকে উদ্ধার করেন। পরে চিকিৎসক এ ঘটনা কাউকে প্রকাশ না করার জন্য তাদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com