শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লঞ্চের কেবিন থেকে তরুণীর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৩৫৯ বার পড়া হয়েছে
ছবি: সংগহিত

চাঁদপুরে যাত্রীবাহী এমভি আবে জমজম নামের লঞ্চের দ্বিতীয় তলার স্টাফ কেবিন থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে চাঁদপুর লঞ্চ টার্মিনালে অবস্থানকারী ওই লঞ্চ থেকে এই তরুণীর লাশ উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করা হয়নি। তরুণীর আনুমানিক বয়স ১৮ থেকে ২০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে লঞ্চের গ্রিজারম্যান সুমন মোল্লা জানান, গত রাতে রাজধানীর সদরঘাট থেকে লঞ্চটি ছাড়ার আগে সাড়ে ৬০০ টাকার বিনিময়ে কেবিনটি এক যুবককে ভাড়া দেন। এ সময় তার সঙ্গে এক তরুণীও ছিলেন। আজ সকাল সাড়ে ৮টায় কেবিনটি পরিষ্কার করতে গেলে কক্ষটি তালাবদ্ধ পাই। পরে টিকেট কাউন্টারে গিয়ে খবর নিলে কোনো চাবি দেওয়া হয়নি বলে জানা যায়। পরে আমরা কেবিন খুললে তরুণীর লাশ দেখতে পাই।

 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার জানায়, তরুণীর গায়ে থাকা ফিতা গলায় পেঁচিয়ে হত্যা করা হয়েছে। যেহেতু যাত্রী সেজে এক ব্যক্তি কক্ষটি ভাড়া নিয়েছে। তাই ধারণা করা হচ্ছে হত্যাটি একজনই করতে পারে। তবে ধর্ষণের পর হত্যা হয়েছে কিনা তা ময়নাতদন্তের পর জানা যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com