শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইতিহাস গড়ে প্রথমবারের মতো ফুটবল খেলা পরিচালনা করল পিতা-পুত্র

মো: আল-আমীন
  • আপডেট সময় শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ১১২৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদরের যশোদলে আয়োজিত মরহুম সিরাজুল ইসলাম স্মৃতি মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় এমন ঘটনা ঘটে। ফুটবল খেলার ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটেছে বলে গুঞ্জন উঠেছে খেলোয়ার পাড়ায়।

 

নিয়ম অনুযায়ী খেলায় তিন জন রেফারী দায়িত্ব পালন করলেও তাদের মধ্যে দুজনের সম্পর্ক ছিল বাবা-ছেলে। বাবা এম.এ কাহার বুলবুল কিশোরগঞ্জ ফুটবল রেফারী এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাফুফের দ্বিতীয় শ্রেণির রেফারী এবং ছেলে একই সংগঠনের সদস্য ও বাফুফের তৃতীয় শ্রেণির রেফারী রাকিবুল হাসান রিফাত। এবিষয়ে বাবার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি জানান, বিষয়টা আমার কাছে অত্যন্ত আনন্দের। আমি অনেক বছর যাবত অবসর সময়টা এ পেশায় কাটিয়েছি, আমার এখন বয়স হয়েছে। তাই ছেলেকে আমার মতো করে গড়তে চাই।

 

কিশোরগঞ্জ ফুটবল রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানান, বিশ্বের অন্যান্য দেশে ও বাংলাদেশে পিতা-পুত্র রেফারী অগণিত রয়েছে তবে একই মাঠে এবং একই ম্যাচে একসাথে খেলা পরিচালনা করার ঘটনা কখনও শুনিনি। খেলা প্রেমিক ও এনটিভির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো: মারুফ আহম্মেদ জানান, খবরটি ভিন্ন রকম। এরকম ঘটনা প্রথমবার শুনলাম।

 

গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ সদরের যশোদল ইউনিয়নের স্থানীয় ঐতিহাসিক সিরাজুল ইসলাম খেলার মাঠে এ আয়োজন সম্পন্ন হয়। মিনি টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে স্থানীয় শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি সংসদ ও দুলাল স্পোটিং ক্লাব। নির্ধারিত সময়ের প্রথমে গোলশূন্যভাবে খেলা মিমাংসা হলেও দ্বিতীয়ার্ধে দুই গোল হজম করতে করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্পোটিং ক্লাব। দুলাল স্পোটিং ক্লাবের পক্ষে প্রথম গোলটি করে শাহীন এবং দ্বিতীয় গোলটি করে লাদেন।

 

কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মো: আব্দুল আজিজের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের যুগ্ম সচিব (বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) মো: ওয়াহিদুল ইসলাম। প্রধান অতিথির সাথে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট মন্ত্রাণালয়ের যুগ্ম সচিব মো: মুনিম হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো: আজিজুল হক, যশোদল ইউনিয়েনের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন, বীর মুক্তিযোদ্ধা এ.বি সিদ্দিক, যশোদল ইউনিয়ন আওয়ামীগের সভাপতি শফিকুল হক বাবুল, সাবেক চেয়ারম্যান মো: ফজলুল হক ছাদির, মো: জায়েদ মিয়া, যশোদল ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার রায়, মো: আজহারুল ইসলাম ফিরোজ, মো: আবু বাক্কার ছিদ্দিক, ইউপি মেম্বার ফরিদ বেগ’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

খেলা শেষে বিজয়ী দল দুলাল স্পোটিং ক্লাবের হাতে চ্যাম্পিয়ণ পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও রানার আপ দলকেও পুরষ্কৃত করা হয়। গোলদাতা দুজনকে নগদ টাকা পুরষ্কৃত করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com