মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

প্রাথমিকে যারা শ্রেষ্ঠ শিক্ষক হলেন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৩১৬ বার পড়া হয়েছে

প্রতি বছর প্রাথমিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের নির্বাচন করা হয়। চলতি বছরও তার ব্যাতিক্রম হয়নি। বিভিন্ন শ্রেণিতে সেরা হওয়াদের নাম চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য প্রাথমিকের শ্রেষ্ঠ শিক্ষকসহ আরও কিছু তালিকা তুলে ধরা হলো-

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, প্রাথমিকে এবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন রাজবাড়ীর বালিয়াকান্দির স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম এবং সেরা প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন নওগাঁ সদরের কীর্তিপুর ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খাতুন।

শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন, গাজীপুরের কাপাসিয়ার নলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম শফিকুল আলম এবং সেরা সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ঢাকার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খায়রুন নাহার।

এদিকে প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের সাবেক জেলা প্রশাসক (বর্তমানে ঢাকার জেলা প্রশাসক) মো. শহীদুল ইসলাম ও শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার ইয়াসমিন নাহার।

 

আর শ্রেষ্ঠ সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা হয়েছেন ঝিনাইদহের মহেশপুরের মো. আসাদুজ্জামান, শ্রেষ্ঠ উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা হয়েছেন গাজীপুরের কালিয়াকৈরের রমিতা ইসলাম এবং শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মাগুরার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি। এছাড়া শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান হয়েছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মিরাজুল ইসলাম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com