বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

পাওনা টাকা না দিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৪৭৯ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার উত্তরার পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের ক্রোসফিস জিম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যবসায়ীর নাম সালাউদ্দিন শাওন (৫০)। তিনি সাভারের আশুলিয়ার মৃত আব্দুর রহমানের ছেলে। আশুলিয়া বাজারে রড সিমেন্টের ব্যবসা রয়েছে তার।

পুলিশ জানায়, ব্যবসা সূত্রে এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরিচয় হয় সালাউদ্দিন শাওনের। পরে বিভিন্ন অজুহাতে ওই নারীর কাছ থেকে চার লাখ টাকা ধার নেন। পরে ওই নারী পাওনা টাকার জন্য চাপ দিলে সালাউদ্দিন উত্তরার কালিয়ারটেক এলাকায় ভাড়া বাড়িতে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করেন।

 

এরপর ওই নারীকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করেন সালাউদ্দিন। ওই নারী অসুস্থ হয়ে পড়লে গত ২৯ অক্টোবর রাজধানীর উত্তরা থানায় সালাউদ্দিনের নামে মামলা দায়ের করেন।

 

পরে গত বৃহস্পতিবার সালাউদ্দিনকে গ্রেপ্তার করে তুরাগ থানা পুলিশ। তাকে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। আজ রোববার রিমান্ড শেষে তাকে জেলে পাঠানো হবে।

এ ব্যাপারে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল হোসেন বলেন, ‘সালাউদ্দিন শাওন আশুলিয়া এলাকায় নানা অপরাধমূলক কাজে জড়িত। তার বিরুদ্ধে এর আগেও দুটি নারী নির্যাতন মামলা করা হয়েছে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com