রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও ক্লাস নেয়া হবে সপ্তাহে যতদিন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ২৫৯ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনাভাইরাসের দাপট কিছুটা কমলে খুলে দেয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে আগের মতো প্রতিদিন ক্লাস নেয়া হবে না। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাধ্যমিক পর্যায়ে ভর্তি সংক্রান্ত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে এ ছুটি আরও বাড়ানো হতে পারে। বর্তমান পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। তবে আগের মতো শিক্ষার্থীদের পাঠদান দেয়া হবে না। সপ্তাহে ৬ দিন ক্লাস না নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সপ্তাহে ৩-৪ দিন ক্লাসে আসতে হবে শিক্ষার্থীদের।

তবে স্বাস্থ্যবিধি মেনে আগামী বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ৬ দিন ক্লাস করানো হবে।
তিনি বলেন, আমরা আগামী বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নিতে চাই। যেহেতু করোনা পরিস্থিতির কারণে গত এক বছর তারা পিছিয়ে গেছে, এ জন্য ৩ মাসের একটি সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলে এ সংক্ষিপ্ত সিলেবাস শেষ করে পরীক্ষা হবে। তবে নির্ধারিত সময়ে পরীক্ষা হচ্ছে না। দুই-এক মাস হয়তো পেছাবে। এরমধ্যে ৩ মাসে যতটুকু পড়ানো হবে ততটুকু নিয়েই পরীক্ষা নেয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুললে সপ্তাহে ৬ দিন তাদের ক্লাস করানো হবে বলেও জানান তিনি।

 

এ বছর স্কুলে লটারির মাধ্যমে ভর্তি করানো হবে। জনসমাগম যেন না হয় এজন্য অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন করা হবে। আগামী শিক্ষাবর্ষে ভর্তি ফি বাড়ানোর কোনও চিন্তাভাবনা নেই। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তুলে ধরা হবে। ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করা হবে। পহেলা জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে বলে জানান দীপু মনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com