রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

১০ দল নিয়ে ২০২১ সালে নতুন ফরম্যাটে আয়োজন করা হবে আইপিএল!

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ২৬৬ বার পড়া হয়েছে

করোনার মাঝেই সংযুক্ত আরব আমিরাতে ২০২০ সালের আইপিএল সফলভাবে আয়োজন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মরুশহরে আইপিএল সাফল্যের পর এবার লিগ নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা শুরু করেছে বিসিসিআই।

২০২১ সালে আইপিএলে ১০ দলের টুর্নামেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল। এই খবর বেশ কয়েকদিন ধরেই ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে। যদিও ২৪ ডিসেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভায় আইপিএলের নতুন দলের বিষয়ে নিশ্চিত হওয়া যেতে পারে।

 

আহমেদাবাদ থেকে একটা ফ্র্যাঞ্চাইজি দল একপ্রকার নিশ্চিত। পাশাপাশি আদানি গ্রুপ এবং সঞ্জীব গোয়েঙ্কার আরপিজি গ্রুপ আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। আবার মহারাষ্ট্র কিংবা পুনে থেকেও আসতে পারে নতুন দল।

 

এতদিন আট দলের আইপিএলে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে দুই লেগের ম্যাচ হত। প্রত্যেকটি দল লিগে ১৪টি করে ম্যাচ খেলত। তারপর পয়েন্ট টেবিলের প্রথম চার দল প্লে অফে খেলত।

 

এবার ১০ টি দল দুটো গ্রুপে পাঁচ-পাঁচ করে ভাগ করা হবে। লিগ পর্বে ১৪টা করেই ম্যাচ খেলবে সব দল। গ্রুপে বাকি চার দলের সঙ্গে একবার করে আর অন্য গ্রুপের পাঁচ দলের সঙ্গে দু’বার করে (হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে)। যদিও এই ফরম্যাট বেশ জটিল কিন্তু এতে সময় বাঁচবে বোর্ডের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com