কিশোরগঞ্জে ৪৪০ বোতল ফেনসিডিল’সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। এসময় তার কাছ থেকে ৪৪০ বোতল ফেনসিডিল উদ্ধার ও মাদকের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস আটক করা হয়।
আজ সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরব সেতুর পূর্ব পার্শ্বে নাটালের মোড় এলাকা হতে মাদক ব্যবসায়ী নবীর হোসেন (২৬), পিতা- সাদেক মিয়া, সাং- বাদুঘর, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম শোভন খান, (এস), বিএন এর নেতৃতে একটি আভিযানিক দল ৪৪০ বোতল ফেনসিডিল’সহ গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামী জানায় যে, দীর্ঘদিন যাবৎ সে তার মাইক্রোবাসের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে বলে স্বীকার করে। র্যাব-১৪, সিপিসি-২ জানিয়েছে মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
One thought on "কিশোরগঞ্জে ৪৪০ বোতল ফেনসিডিল’সহ মাদক ব্যবসায়ী আটক"