শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

কুলিয়ারচরে সিএনজি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কাপড় ব্যবসায়ী নিহত

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৫৪৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে (ভৈরব-কিশোরগঞ্জ) মহাসড়কের গনকখালী ব্রীজ সংলগ্নে স্থানে সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সিএনজি’র যাত্রী মোঃ শফিকুল ইসলাম (৩২) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে। এই ঘটনায় সিএনজির ড্রাইভার সহ আরও ২ জন গুরুতর আহত হয়েছে ।
.
বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় উপজেলার দ্বাড়িয়াকান্দি ও বাজরা মহাসড়কের মাঝামাঝি গনকখালী ব্রীজ সংলগ্নে এ দুর্ঘটনাটি ঘটেছে । নিহত মোঃ শফিকুল ইসলাম কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের চর কামালপুর গ্রামের আব্দুল আউয়ালের ছোট ছেলে। তিনি বাজরা বাসষ্ট্যান্ডে হাফেজ আমির উদ্দিন হুজুরের মার্কেটে একজন কাপড়ের ব্যবসায়ী।
.
জানা যায়, বাজরা বাসষ্ট্যান্ড হইতে ভৈরবগামী সিএনজিতে উঠে কাপড় ব্যবসায়ী শফিকুল কাপড় ক্রয় করার জন্য বাবুরহাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করলে কিছুদূর যেতেই কিশোরগঞ্জগামী একটি কোম্পানীর মাইক্রোবাস মুখোমুখি ধাক্কা দেয় । এই সময় সিএনজিতে থাকা কাপড় ব্যবসায়ীকে আহত অবস্থায় ভাগলপুর জহুরল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে, সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
.
ভৈরব হাইওয়ে থানা এসআই দেলোয়ার হোসেন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজি ও মাইক্রো বাসটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে । আর মৃত ব্যক্তিকে তাদের পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com