সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী ‘হুতিদের ঠেকাতে’ সৌদি জোটে, ইরানকে আক্রমণ করতে নয় জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার, যা গত আট বছরে সর্বোচ্চ কটিয়াদীতে তিতাসের আন্তঃজেলা গ্যাস সঞ্চালন পাইপে ছিদ্র, দুই মাস ধরে বের হচ্ছে গ্যাস; অবৈধ সংযোগ চেষ্টার অভিযোগ নওগাঁয় সরকারি গম বিক্রি করে নিম্নমানের আটা সরবরাহের অভিযোগ ডিলারের বিরুদ্ধে নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হলেন মাশরাফী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ২৪৮ বার পড়া হয়েছে
মাশরাফি

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফী বিন মোর্ত্তজা মর্তুজাকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ১০০ সদস্যের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনসচেতনতা তৈরিতে মাশরাফির জনপ্রিয়তা কাজে লাগানোর উদ্দেশ্য তাঁকে এই কমিটির সদস্য করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

 

বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটিতে চেয়ারম্যান হিসেবে থাকছেন অধ্যাপক খন্দকার বজলুল হক। সদস্য সচিব থাকছেন দেলোয়ার হোসেন। উপ কমিটিতে মাশরাফি ছাড়াও আরো ছয়জন সংসদ সদস্যকে রাখা হয়েছে। তারা হলেন-পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, দীপংকর তালুকদার, জাফর আলম, আমিরুল আলম মিলন, নাহিদ ইজাহার খান ও মমতাজ বেগম। এছাড়াও উপ-কমিটিতে বিশেষজ্ঞ হিসেবেও ১৭ জনকে রাখা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com