শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন

আগামী ১৩ মার্চ খুলবে ঢাবির হল, উঠতে পারবে শুধু পরীক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ২৭২ বার পড়া হয়েছে
আগামী ১৩ মার্চ খুলবে ঢাবির হল, উঠতে পারবে শুধু পরীক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। করোনা মহামারির মধ্যে আগামী ১৩ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় খোলা হবে। তবে ক্যাম্পাস খুললেও পরীক্ষার্থীরাই শুধু হলে উঠতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিল বৈঠকে আজ রোববার (৩১ জানুয়ারি) বিকেলে এ সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করে বলেন, শুধু স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষার জন্য ১৩ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের হল খোলা হবে। তবে এ সময় অন্য কোনো বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে না।

বৈঠক সূত্রে জানা গেছে, সভায় আবাসিক হল খোলার দুই সপ্তাহের মধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা, আগামী এক সপ্তাহের মধ্যে কোন কোন বিভাগের পরীক্ষা আগে হবে তাদের তালিকা প্রস্তুত এবং আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পূর্ণ দিবস অফিস করার সিদ্ধান্ত হয়। তবে যে যে বিভাগ ইতোমধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা করেছে তাদের পরীক্ষা নিতে কোনো বাধা নেই।

এছাড়াও হল খোলার পর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে শ্রেণিকক্ষে পাঠদানের সময় ও তারিখ ঘোষণা করা হবে বলেও জানানো হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com