কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় শিক্ষক বাতায়নের সদস্য বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ও উপজেলা ICT4E অ্যাম্বাসেডর বৃন্দের সহযোগিতায় পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদ হাসান।
জাংগালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নূর-এ-আলম ভূঁইয়া, ইসলাম উদ্দিন ও রেজা-ই-রাব্বী।