মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নিকলীতে শীত জেঁকে বসেছে নিম্ন আয়ের মানুষ বিপাকে

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩১০ বার পড়া হয়েছে
নিকলীতে শীত জেঁকে বসেছে নিম্ন আয়ের মানুষ বিপাকে
ছবি: ইন্টারনেট থেকে সংগ্রহিত

কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে গত এক ৪/৫ দিন ধরে মাঘের শীত জেঁকে বসেছে। আর এই শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছে দিনমজুর, রিকশাচালক ও নিম্ন আয়ের মানুষগুলো। সারাদিন ঘন কুয়াশা ও সূর্য উঁকি না দেওয়ায় অচল অবস্থায় সময় কাটছে বিভিন্ন পেশের দিনমজুরদের। শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় অনেক দিনমজুরের আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায়, তাদের চুলায় ঠিকমতো ধরছে না আগুন।

করোনার সময় লকডাউনে পড়ে যতটুকু সঞ্চয় ছিলো শেষ হয়ে গিয়েছে। করোনার পর, যেই একটু স্বাভাবিক হতে চলেছি, এখন আবার শীত জেঁকে বসেছে আমাদের উপর। শীতে কেউ রিকশায় উঠতে চায় না। আগে যেখানে গাড়ি ভাড়া দিয়ে ৪/৫শত টাকা আয় হতো, এখন দিন শেষে গাড়ি ভাড়ার টাকায় ৩ কেজি চাল-ডাল কিনে যে বাড়ি নিয়ে বউ বাচ্ছার হাতে দিবো তার কোনো উপায় দেখছি না, কথাগুলো বলছিলো রিকশা চালক লালু মিয়া।
শীতে শুধু দিনমজুর নয়, থমকে গেছে উপজেলার সব যানবাহনের স্বাভাবিক চলাচল। ব্যবসায় বানিজ্য থেকে শুরু করে সব শ্রেণী পেশার মধ্যেই চলছে ধীর গতিতে।

 

এই তীব্র শীতে খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের না হওয়ার কারণে ও সারাদিন তীব্র কুয়াশার কারনে নৌকা চলাচল এবং যানবাহন চলাচল না থাকায় নিকলী উপজেলার বিভিন্ন বাজারে সব ধরণের ব্যবসায় চলছে ধীরগতি, ব্যবসায়ীরা ভুগছে ক্রেতা শূণ্যতায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com