রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ব্রড শৃঙ্গে তুষারধসে ১০ পর্বতারোহীর মৃত্যু ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক কিশোরগঞ্জে বিশুদ্ধ হজ ও ওমরাহ পালন বিষয়ে প্রশিক্ষণ সেমিনার বগুড়ায় ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৪ ৬ বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩৮৪ জনের আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

প্রথম বাংলাদেশি হিসেবে দশম টেস্ট শতক মুমিনুলের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯২ বার পড়া হয়েছে
প্রথম বাংলাদেশি হিসেবে দশম টেস্ট শতক মুমিনুলের

ক্যাপ্টেন লিডিং ফরম দ্য ফ্রন্ট- সামনের দিক থেকে নেতৃত্ব দেওয়াই হলো অধিনায়কের কাজ। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ঠিক সেই কাজটিই করলেন টাইগার দলপতি মুমিনুল হক। দলকে বিপর্যয়ের হাত থেকে তুলে ভালে অবস্থানে নিলেন, সাথে নিজের ব্যক্তিগত ঝুলিতে পুরলেন আরও একটি শতক। ফলে তামিমকে পেছেনে ফেলে প্রথম বাংলাদেশি হিসেবে ১০টি টেস্ট শতকের মালিক এই লিটল ম্যান!

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম মানেই যেন মুমিনুল হকের ব্যাটে রানের ফোয়ারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টেস্টের প্রথম ইনিংসে তা হয়নি। তবে দ্বিতীয় ইনিংসেই মুমিনুল ফিরেছেন স্বরূপে।

 

আগের দিনের শেষ সেশনে ৩ উইকেটে ৪৭ রান করেছিল বাংলাদেশ। আজ চতুর্থ দিনের সকালে শুরুর পৌনে এক ঘণ্টা ভালোভাবেই কাটিয়ে দেন মুশফিকুর রহীম ও মুমিনুল হক। কিন্তু এরপরই ঘটে বিপদ। রাহকিম কর্নওয়ালের একটি অফস্ট্যাম্পের ডেলিভারি অনসাইডে খেলতে গিয়ে মিস করেন মুশফিক, বল আঘাত হানে প্যাডে।

বোলার ছাড়া বাকি ফিল্ডারদের কেউ সেভাবে আবেদনও করেননি। কিন্তু আম্পায়ার আঙুল তুলে দেন। মুশফিক রিভিউ নিয়েছিলেন। কাজ হয়নি, বল উইকেট হিট করেছে দেখা যায়। ফলে ৪৮ বলে ১৮ রানের ইনিংস নিয়ে সন্তুষ্ট থাকতে হয় মিস্টার ডিপেন্ডেবলকে। চতুর্থ উইকেটে মুশফিক-মুমিনুলের জুটিটি ছিল ৪০ রানের।

প্রথম ইনিংসে চতুর্থ উইকেট পতনের পর ব্যাটিংয়ে নেমেছিলেন সাকিব আল হাসান। কিন্তু এবার ছয় নম্বরে ব্যাট করতে আসেন লিটন দাস। ঊরুর ইনজুরিতে ভোগা সাকিবকে ড্রেসিংরুমের সামনে বসে প্র্যাকটিস কিট পরে বসে থাকতে দেখা যায়। তার চোটের বিষয়ে আজ কোনো আপডেট দেয়নি বিসিবি। ধারণা করা হচ্ছে, চলতি ম্যাচে আর খেলা হবে না সাকিবের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com