শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

নাটোরের লালপুরে কোভিড-১৯ টিকাদান কমর্সূচির উদ্বোধন

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর, নাটোর
  • আপডেট সময় রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৭১ বার পড়া হয়েছে

প্রথম সারির ৪০ জন করোনা যোদ্ধাকে টিকাদানের মধ্য দিয়ে নাটোরের লালপুরে কোভিড-১৯ করোনা ভাইরাসের টিকাদান কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার দুপুরে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে এ টিকাদান কর্মসুচির উদ্বোধন করেন নাটোর -১ ( লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম শাহাব উদ্দীন এর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার(রোগ নিয়ন্ত্রণ) আহম্মেদ রিজভীর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মি আক্তার, ওসি তদন্ত আবু সিদ্দিক, লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাওসার, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য কামরুজ্জামান লাভলু, নাটোর জেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উপজেলায় প্রথম পর্যায়ে সাড়ে তিন হাজার মানুষকে এ টিকা দেয়ার কথা থাকলেও এখন (শনিবার মধ্যরাত) পর্যন্ত মাত্র ৯শ ৩৭ জন রেজিষ্ট্রেশন করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সকলকে টিকা নেয়ার জন্য রেজিষ্ট্রেশন করতে আহবান জানানো হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com