শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি

ভালোবাসা নিয়ে ওবায়দুল কাদেরের স্ট্যাটাস ভাইরাল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৪৪ বার পড়া হয়েছে
ভালোবাসা নিয়ে ওবায়দুল কাদেরের স্ট্যাটাস ভাইরাল

করোনা মহামারির আতঙ্ক, স্বজন হারানোর বেদনা, জীবিকার অনিশ্চয়তা-সব কিছু পেছনে ফেলে মানুষ যখন আবার স্বাভাবিক জীবনে ফিরছে, তখন ধরণিতেও ‘বসন্ত এসে গেছে’। বিবর্ণ প্রকৃতিতে জেগে উঠছে নতুন জীবনের ঢেউ। আজ রবিবার। পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। সেই সঙ্গে আজ ভালোবাসারও দিন। এই দিবসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

রবিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ওবায়দুল কাদের লেখেন, ‘বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন’। এরপর মুহূর্তেই স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যায়। স্ট্যাটাসটির সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজের ১৯টি হাস্যোজ্জ্বল ছবিও পোস্ট করেন।

এ রিপোর্ট লেখার সময় দুপুর ১০টা পর্যন্ত ওবায়দুল কাদেরের স্ট্যাটাসটি ৫ হাজার দু্ইশ মানুষ শেয়ার করেছেন। বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন সাড়ে ছয় হাজারের বেশি মানুষ। এছাড়াও পোস্টটিতে চল্লিশ হাজারের বেশি মানুষ রিয়্যাক্ট দিয়েছেন। প্রতি মুহূর্তেই বাড়ছে লাইক ও শেয়ারের সংখ্যা।

https://www.facebook.com/obaidulqd

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com