রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

হাইকোর্ট থেকে জামিন পেয়েছে কিশোরগঞ্জের সেই সাংবাদিক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৮৪ বার পড়া হয়েছে
হাইকোর্ট থেকে জামিন পেয়েছে কিশোরগঞ্জের সেই সাংবাদিক

হাইকোর্ট থেকে জামিন পেয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে কিশোরগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর করা মামলায় স্থানীয় সাংবাদিক আকিব হৃদয়। হাইকোর্ট তাকে ছয় মাসের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন।

গত সোমবার (৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো.ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দিয়েছেন।  আদালতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী শাহ হাতেম আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম।

 

গত বছর ২৮ ডিসেম্বর কিশোরগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী স্থানীয় সাংবাদিক আকিব হৃদয়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওইদিন রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ২৯ ডিসেম্বর তাকে জেল হাজতে পাঠানো হয়।

পরবর্তীতে গত ২৫ জানুয়ারি তার জামিন আবেদন খারিজ করেন কিশোরগঞ্জের দায়রা জজ আদালত। এরপর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। সেটি শুনানি নিয়ে এ আদেশ দেন হাইকোর্ট।

 

আইনজীবীরা জানান, মামলায় ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে হুমকি ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। আকিব হৃদয় ছাড়াও মোস্তাফিজুর রহমান ও মনোয়ার হোসেন নামে আরও ২ জনকে আসামি করা হয়েছে।

আকিব হৃদয় জেলা ছাত্রলীগের সাবেক কমিটির উপ–আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আর মোস্তাফিজুর রহমান সাবেক ধর্মবিষয়ক সম্পাদক। এছাড়াও আকিব হৃদয় আনন্দ টিভি ও প্রতিদিনের সংবাদের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com