শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ব্রাজিলে করোনায় একদিনে মৃত্যু ১৯১০

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ২৯১ বার পড়া হয়েছে
ব্রাজিলে করোনায় একদিনে মৃত্যু ১৯১০
ব্রাজিলে টানা দ্বিতীয় দিনের মতো করোনায় মৃত্যুর রেকর্ড হয়েছে। দেশটিতে একদিনেই নতুন করে এক হাজার ৯১০ জনের মৃত্যু হয়েছে।

মাত্র একদিন আগে গত মঙ্গলবার ১ হাজার ৬৪১ জনের মৃত্যু হয়। এই ধারাবাহিকতা বুধবারও লক্ষ্য করা গেছে দেশটিতে নতুন করে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। ব্রাজিলের গণস্বাস্থ্য ইন্সটিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরিস্থিতি খুবই উদ্বেগজনক।

 

২১ কোটির বেশি জনসংখ্যার দেশটি করোনা মহামারির সবচেয়ে মারাত্মক পরিস্থিতিতে রয়েছে। দৈনিক সেখানে গড়ে ১ হাজার ৩৩১ জনের মৃত্যু হচ্ছে।

চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি থেকেই ভ্যাকসিন কার্যক্রম চালু করেছে ব্রাজিল। চলতি বছরের শেষ নাগাদ পুরো দেশের মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ কোটি ৭ লাখ ২২ হাজার ২২১ জন। এর মধ্যে মারা গেছে ২ লাখ ৫৯ হাজার ৪০২ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৯৫ লাখ ৯১ হাজার ৫৯০ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "ব্রাজিলে করোনায় একদিনে মৃত্যু ১৯১০"

  1. Md Palash says:

    দুঃখজনক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com