রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

ছেলের খৎনা করানোর পর মন ভোলাতে খুনসুটিতে মাতলেন মাশরাফি

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ২৮৩ বার পড়া হয়েছে
ছেলের খৎনা করানোর পর মন ভোলাতে খুনসুটিতে মাতলেন মাশরাফি

ছেলের খৎনা করানোর পর ছেলের সাথে মজার ভঙ্গিতে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্ত্তজা।

শনিবার (৬ মার্চ) ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ছেলের সঙ্গে খুনসুটির ভঙ্গিতে তোলা ছবিটি পোস্ট করেছেন ম্যাশ। যেখানে দেখা গেছে, সাদা গেঞ্জি ও লুঙ্গি পরে পোজ দিয়েছেন মাশরাফি ও তার ছেলে সাহিল মুর্ত্তজা।

 

আর ওই ছবির ক্যাপশনে মাশরাফি লিখেছেন, ‘অনেক কিছু শেখার আছে, আছে অনেক কিছু শেখানোর…। ছবিটা খুবই হাস্যকর কিন্তু ছবিটার ভেতর খুঁজে পেয়েছি নিজেকে, নিজেকে বাবা বলতে গর্বও হচ্ছে কিছুটা, সব বাবাই এমনটা করেন মনে হয়।

সন্তানের কাছে নিজের প্রতিচ্ছবি হতে পারা জীবনের অনেক অনেক বড় অর্জনের থেকে বেশি আনন্দের। জীবনটা শুধু জয় আর অর্জনের জন্য আল্লাহ দেন নাই কখনও কখনও দিয়েছেন উপভোগের জন্যও।

ওর স্বাভাবিকতা বাধাগ্রস্ত হওয়ায় সে ভীষণভাবে আপসেট। তাই ওর সাথে ভিন্নভাবে সময় দেওয়ার চেষ্টা মাত্র।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com