শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

ঐতিহাসিক ৭ই মার্চ ও উন্নয়নশীল দেশে উত্তরণে কুলিয়ারচর থানা পুলিশের আনন্দ উদযাপন

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ২৪৯ বার পড়া হয়েছে
ঐতিহাসিক ৭ই মার্চ ও উন্নয়নশীল দেশে উত্তরণে কুলিয়ারচর থানা পুলিশের আনন্দ উদযাপন

প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে ঐতিহাসিক ৭ই মার্চ এবং বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তি উপলক্ষ্যে কুলিয়ারচর থানা পুলিশের উদ্যোগে আনন্দ উদযাপন করা হয়েছে।

রবিবার (৭ মার্চ) বিকেলে কুলিয়ারচর থানা প্রাঙ্গনে কেক কেটে অনুষ্ঠান শুরু করেন। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে আনন্দ উদযাপন করা হয়। এসময় ৭ই মার্চ উদযাপনে মাননীয় প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ সদস্যদের বক্তব্যের ভার্চুয়াল অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

উক্ত আলোচনা সভায় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলিয়ারচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইয়াসির মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলিয়ারচর পৌরসভা মেয়র হাসান সারোয়ার মহসিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জিল্লুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম।

কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) কাজী মোঃ মাহফুজ হাসান সিদ্দিকীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উছমানপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজাম ক্বারি, ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম, রামদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আবিরাজ প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com