শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মজুদ করায় পাকুন্দিয়া কোল্ড স্টোরেজকে ৩ লক্ষ টাকা জরিমানা

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ২৪৯ বার পড়া হয়েছে
অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মজুদ করায় পাকুন্দিয়া কোল্ড স্টোরেজকে ৩ লক্ষ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মজুদ করায় পাকুন্দিয়া এগারসিন্দুর কোল্ড স্টোরেজ লি: কে নিরাপদ খাদ্য আইনে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (১০ মার্চ) দুপুরে পাকুন্দিয়ার বড় আজলদী এলাকার এগারসিন্দুর কোল্ড স্টোরেজে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প এর নেতৃত্বে পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট একেএম লুৎফুর রহমান ভ্রাম্যমান আদালতে এ জরিমানা আদায় করেন।

এসময় কোল্ড স্টোরেজ এর ম্যানেজার মো: মাজহারুল ইসলামকে ৩ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের জেল দেয়া হয়। তাৎক্ষনিক নগদ ৩ লক্ষ টাকা পরিশোধ করায় ম্যানেজারকে ছেড়ে দেয়া হয়।

জানা যায়, আসন্ন রমজান মাসকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কোল্ড স্টোরেজে খেজুর মজুদ করে আসছিল। গোপন সংবাদে র‌্যাব জানতে পারে সেখানে পঁচা ও অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মজুদ করা হচ্ছিল।

র‌্যাব-১৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার এম শোভন খান জানিয়েছেন পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে যেসকল অসাধু ব্যবসায়ীগণ এ ধরণের কাজে জড়িত আছে তাদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com