রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী মজুরি বোর্ড গঠন রোববার, পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর এইচএসসিতে টানা দ্বিতীয় বছর ফল বিপর্যয়: ফেল করেছে প্রায় ৬ লাখ ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি একজনও, শতভাগ পাস ১৩৯টিতে

কুলিয়ারচরে সংবাদ সম্মেলন করায় প্রতিপক্ষের হামলার স্বীকার হলেন এক গৃহবধূ

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ২১৮ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে সংবাদ সম্মেলন করায় প্রতিপক্ষের হামলার স্বীকার হলেন এক গৃহবধূ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে হয়রানিমূলক মিথ্যা মামলায় এক মাদ্রসার শিক্ষককে জেল হাজতে প্রেরণের প্রতিবাদে ও মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করায় প্রতিপক্ষের হামলার স্বীকার হয়ে হাসপাতাল বেডে কাতরাচ্ছে মিনারা আক্তার খাতুন (৫০)নামে এক গৃহবধূ।

উপজেলার আগরপুর বাগপাড়া গ্রামের মো. আক্তারুজ্জামান হারিছের স্ত্রী মিনারা আক্তার খাতুন কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২নং কেবিনে ভর্তিরত অবস্থায় সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন, গত শনিবার (২৭ মার্চ) সকাল ১১টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে উপজেলার পশ্চিম আব্দুল্লাপুর গ্রামের আব্দুল মালেক এর পুত্র মো. কবির হোসেন (৪৫)ও তার স্ত্রী মোছা. শিরিন আক্তার (৩৬)গংদের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন করে। উক্ত সংবাদ সম্মেলনের জেরধরে প্রতিপক্ষের কবির হোসেন, শিরিন আক্তার, আঙ্গুর মিয়া ও সবুজ মিয়া দেশীয় অস্ত্রাদি নিয়ে গত ৩১ মার্চ বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে তার ঘরের দরজা ও বেড়া ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাকে নির্মম ভাবে মারধর সহ শ্লীলতাহানি করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালের বেডে যন্ত্রনায় কাতরাচ্ছে।

 

এ ঘটনায় তার বড় ছেলে রাতুল বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com