রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামের উপসর্গে দেশে আরও ৪ জনের মৃত্যু কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪ কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সিএনজি-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫ সোনালি আঁশ ঘিরে নতুন আশার আলো; হোসেনপুরে পাটের ভালো ফলন ও বাজারদরে কৃষকের স্বস্তি তাড়াইলে নজরুল বর্ষ পালনে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা নওগাঁয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের   প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড

বাংলাদেশ গেমসের ৩১ টি ইভেন্টের ৮টিতে লড়াই করবে কিশোরগঞ্জ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ২৩০ বার পড়া হয়েছে
বাংলাদেশ গেমসের ৩১ টি ইভেন্টের ৮টিতে লড়াই করবে কিশোরগঞ্জ

কনকা এবং গ্রে এর সৌজন্যে শেষ হলো কিশোরগঞ্জ জেলার বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস এর প্রস্তুতি।

.

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা থেকে ৮ টি ইভেন্টে ১০২ জন বালক-বালিকা এবং কর্মকর্তা অংশ নিচ্ছে বাংলাদেশ গেমসে। ১ এপ্রিল থেকে শুরু হওয়া বাংলাদেশ গেমসের ৩১ টি ইভেন্টের লড়াইয়ে এরই মধ্যে অংশ নিয়েছে কিশোরগঞ্জ কাবাডি, সাঁতার, কুস্তি, রাগবি এবং শ্যূটিং দল।

 

আজ শনিবার (৩ এপ্রিল) ঢাকার উদ্দেশ্যে রওনা হবে হকি দল এবং রবিবার (৪ এপ্রিল) রওনা হবে ভারোত্তোলন এবং উশু দল। কিশোরগঞ্জ জেলার ৮ টি দলের প্রস্তুতি এবং পোশাক এর জন্য স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে সহযোগিতা করেছে ইলেক্ট্রো মার্ট লিমিটেড এর কনকা এবং গ্রে।

.

প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর কাছে ১ লাখ টাকার চেক তুলে দেন পুবালি ইলেকট্রনিক্স এর পরিচালক মোঃ সাইফুল ইসলাম অপু।

 

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজ, পিপি শাহ আজিজুল হক, জেলা ক্রীড়া অফিসার মো: আল-আমিন সবুজ।

.

বাংলাদেশ গেমসে কিশোরগঞ্জ জেলা দলের প্রস্তুতিতে কো স্পন্সর হিসেবে সহযোগিতা করেছে ম্যাক এবং ক্রাউন সিমেন্ট।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com