রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী মজুরি বোর্ড গঠন রোববার, পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর এইচএসসিতে টানা দ্বিতীয় বছর ফল বিপর্যয়: ফেল করেছে প্রায় ৬ লাখ ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি একজনও, শতভাগ পাস ১৩৯টিতে

কুলিয়ারচরে মামুনুল কান্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন আঃ লীগের সভাপতি ও পৌর মেয়র

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩২৬ বার পড়া হয়েছে
মামুনুল কান্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন আঃ লীগের সভাপতি ও পৌর মেয়র

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৩ এপ্রিল রাতে মামুনুল হকের সমর্থনের মিছিল থেকে কুলিয়ারচর ভূমি অফিস, ইউএনও এর সরকারি বাসভবন ও সরকারি হসপিটালের সাইনবোর্ড সহ ভাঙচুরের বিভিন্ন স্থান পরিদর্শন ও আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নেন কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান ও পৌর মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিন।

সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যায় প্রথমে উপজেলা ভূমি অফিস, ইউএনও এর সরকারি বাসভবন ও অন্যান্য ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন তিনি।

এ-সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুলিয়ারচর বাজার কমিটির সভাপতি ও কুলিয়ারচর ইমাম ওলামা পরিষদের সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান জজ, ঠিকাদার সোহেল সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এই সময় কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়াৎ ফেরদৌসীর কাছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এমন অনাকাক্সিক্ষত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভা সবসময় আপনাদের পাশে আছে এবং এর সাথে যারা যারা জড়িত, তারা যে দলেরই হোক তাদের কঠিন বিচারসহ যে-কোন সাপোর্টই লাগলে পাশে থেকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে পাশে থাকার আশ্বস্ত করেন।

ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন শেষে আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কুলিয়ারচর থানা ও আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নেন। এ-সময় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম সুলতান মাহমুদের সাথেও এমন অনাকাক্সিক্ষত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকার প্রসংশা করেন এবং অপরাধীদের বিচারে কোনো রকম প্রভাবিত না হয়ে প্রকৃত অভিযুক্তদের সকলকেই শাস্তির আওতায় আনার মাধ্যমে কঠিন শাস্তির দাবি করেন এবং যে কোনো প্রয়োজনে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রধান করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com